আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই , আশা করি ভাল আছেন৷ আমিও ভাল আছি । বরাবরের মতো আজকেও চলে এলাম আপনাদের মাঝে ভালবাসার গল্প মিসকলের শেষ দিন সাত নাম্বার শেষ পর্ব নিয়ে। চলুন দেখে নেওয়া যাক শেষ কি হয়।
মিনহাজের শান্তনায় আর কি হবে। আমার তো ভিতরটা পুরে ছাড় খার হয়ে যাচ্ছে। যাকে নিয়ে এতো সপ্ন দেখলাম। তাকে ছেড়ে থাকতে হবে সারাটি জীবন। এইটা যেনো কোনো ভাবেই আমি মেনে নিতে পারছি না। কিভাবেই বা আমি মেনে নিবো আমার সব ভালবাসা তাকে গিরেই ছিল।। তাকে নিয়ে প্রতিটি রাত আমি সুখের সপ্ন দেখতাম। আমার জীবনটা তার জন্য উজার করে দিতে মন চাইতো। সেই মানুষটা কে ছাড়া আমার দিন গুলো কিভাবে কাটবে। কার ফোনের আসায় আমি বসে থাকবো। সেদিন আমি সারারাত ঘুমাতে পাড়িনি। বার বার আমার বুকের ভিতর টা কেপে কেপে উঠতো। আমি সারারাত কান্না করতে থাকলাম। পরের দিন সকালে আমি ঘুম ঘুম ভাব নিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে চলে গেলাম কোনো এক নিরিভিল যায়গাই। আজ তাকে শেষ বারের মতো কল দিবো। তার সব সপ্ন আমি আর ভেংগে দিবো। তার সাথে থাকা সব স্মৃতি আজ মুছে দিবো। আমি চলে গেলাম সেই যায়গায় যেখানে আমি ছাড়া আসে পাসের মানুষ থাকবে না। সব দিকে চিনতা করেই আমি সিদ্ধান্ত নিলাম তাকে আজ আমার জীবন থেকে বিদায় জানাবো। আমার কিছু করার ছিলো না। আমি আমার পরিবারের বড় সন্তান। আমার জীবনের উপর অনেক গুলো জীবন নির্ভরশিল। আমি অচল বা ভেংগে পরলে তাদের জীবন শেষ হয়ে যাবে বাবা বিদেশে থেকে কতো কষ্ট করে কাজ করে আমাদের জন্য টাকা পাঠাতো। সে টাকা গুলো ফোনে কথা বলে শেষ করেছি। সেই হিসাবেই আমার বাবার কাছে দিতে পারবো না। তাই আজ সব কিছু চিনতা করে সিদ্ধান্ত নিলাম আমাদের পবিত্র ভালবাসার সমাপ্তি ঘটাবো। আমার খুব কান্না আসছিল।। জানি না সেই মানুষটার কেমন লাকছিলো। নিজের অবস্থা অনুভব করে কিছুটা বুঝতে পারলাম। ভালবাসার কষ্ট মেনে নেওয়া অনেক কঠিন। আমি তাকে কল দিলাম প্রথম কলেই রিসিভ হলো। প্রথম বারের মতো সালাম দিয়ে কথা বললাম। আমি যেনো তখন দুই নৌকায় পা দিয়ে ছিলাম। মাঝখানে মৃতু। আমার খুন জোরে কান্না আসছিলো। আমি আর ভেবে পাচ্ছিলাম না কিভাবে তাকে ছেড়ে দেওয়ার কথা বলবো। যাকে কথা দিয়েছিলাম কখনো ছেড়ে যাবো না। কি করে বলবো। আমি আর থাকতে না পেড়ে কান্না করে দিলাম। ঠিক তখনেই সে আমাকে কান্না কন্ঠে বলে উঠলো এই শুনো আমরা এই জনমে এক হতে পাড়িনি তো কি হয়েছে। পরের জনমে ঠিকি এক হবো। তখম মনে হচ্ছিলো এতো কষ্ট সহ্য করার থেকে মরন টা অনেক ভাল। আমি আরো কান্না করতে থাকলাম। আমি আর কিছুই বলতে পাড়িনি। শেষ একটা কথা বলেই সে কল টা কেটে দিলো। আজ আমার মিসকলের শেষ দিন। আজ তার বিয়ে কিন্তু আমি হাসপাতালে। ডাক্তার চিকিৎসা দিচ্ছে। আমি শুধু দোয়া করছিলাম আমার ভালবাসা অমর হয়ে থাকুক।
সমাপ্তি
গল্প ভাল করে লিখতে পাড়িনি। তার জন্য ক্ষমার চোখের দেখবেন। আমার জীবনের সাথে ৮০% মিল রয়েছে। অন্য কেও সিরিয়াসলি নিবেন না। ভাল থাকুন সুস্থ থাকুন। কমেন্ট করে জানাবেন কি ধরনের গল্প পছন্দ।
0 Comments: