ঘুম থেকে উঠে আবার অফ লাইন হয়ে গেলাম। সেদিন সারাদিন আমি বাড়িতে একটু কাজ করলাম। কলেজে আর যাওয়া হয়নি। সন্ধায় রাস্তা দিয়ে হাটাহাটি করছিলাম আর অনলাইনে গেলাম। আমি যখন অনলাইনে গেলাম তখন হয়তো মেয়েটিও অনলাইনে এসেছিলো। মেয়েটি অনলাইনে এসে সাথে সাথেই আমাকে মেজেস দিলো অই সারাদিন কোথায় ছিলে। আমি তো অবাক হয়ে গেলাম, আমাকে এইভাবে বলছে তাও একটা মেয়ে। আমি মেসেজের রিপ্লাই দিয়ে বললাম কে আপনি আমি তো চিনতে পারলাম না। আমাকে আবার মেসেজে দিয়ে বললো আমি ইতি।
আমি - তুমি আবার কবে থেকে ফেসবুক চালানো শুরু করেছো।
ইতি - যবে থেকেই হক। কোথায় ছিলে সারাদিন?
আমি - আমি বললাম। তুমি রাগ করেছো ভালো কথা তাই বলে আমাকে একটা মেসেজ দেওয়া যেতো না। এতো দিন পরেই খবর নিতে হলো। ( আমি সত্যি তখন খুব দুঃখ পেলাম। )
ইতি- কেনো এতো দিনে কি আমাকে রেখে অন্য কাউকে আপন করে নিয়েছো নাকি।
আমি - এইটা তুমি ভাপতে পারলে।
ইতি - তো কি করবো, যেভাবে বলছো মনে হচ্ছে তাই।
আমি - আচ্ছা বাদ দাও, কেমন আছো।
ইতি - আমি ভাল আছি। কিন্তু তোমাকে অনেক মিস করেছি।
আমি- তাই, আমি কিন্তু মিস করিনি শুধু, অনেক বেশি মিস করেছি।
ইতি - আমি জানি,
আমি - কিভাবে জানো।
ইতি- তোমার কি মনে হয় আমি তোমাকে বুঝতে পাড়িনি।
আমি - তার মানে তুমিও আমাকে।
ইতি - অই কি হুম কি.?
আমি - আসলে কি জানো, তুমি অইদিন রাত থেকে মেসেজের রিপ্লাই না দেওয়াতে আমার অনেক ভয় হয়েছে, আর অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট পেয়েছি আমি। আমি মনে করেছি তুমি মনে হয় আমার জীবন থেকে চলেই গেছো। অনেক ভালবেসে ফেলেছিলাম।
ইতি - অই আমি কি কম। আমিও তোমাকে অনেক ভালবাসি। আসলে অইদিন তুমি আমার মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি করে ফেলেছো। যার কারনে আমি সেদিন ঘুমিয়ে পরেছিলাম। তার পড় সকালে উঠে দেখি জানালা দিয়ে চোর এসে আমার মোবাইল টা নিয়ে গেলো। অনেক মিস করেছি তোমাকে। অনেক ভালবাসি তো তাই।
আমি আর আমার চোখের পানি দরে রাখতে পাড়িনি। নিজের অজান্তেই চোখের কোনে পানি চলে এসেছিলো।
আমি - আচ্ছা তুমি কি আগে বুঝতে পেরেছিলে আমি তোমাকে ভালবাসি।
ইতি- হ্যাঁ! অনেক আগেই। তুমি তো কখনো সাহস করে বলনি, তাই আমিও বলার সাহস পাই নি। ।
আমি - তার মানে তুমি সব বুঝেও আমাকে এইভাবে কষ্ট দিয়েছো।
ইতি- অই আমি কেনো দিবো, তুমি আমাকে দিয়েছো। কত দিন অপেক্ষায় ছিলাম তোমার কাছ থেকে শুনবো, তুমি আমাকে বলবা ইতি আমি তুমাকে ভালবাসি।
আমি- অহ আচ্ছা তাই। আমি বলে দিয়েছি। এখন তুমি বলো।
ইতি- অই নাহ! আমি এখন বলতে পারবো না। আমার লজ্জা লাগে না। রাখি বাই।
ইতি লজ্জা পেয়ে রেখে দিলো। আমার ততক্ষণে মন টা ফ্রেশ হয়ে গেলো। সব দুঃখ কষ্ট যেনো মাটি হয়ে গেলো। আমার এত ভাল লাকছিলো কেনো জানি তাকে খুব কাছে টানতে ইচ্ছে করছিলো। মনে মনে তাকে নিয়ে ঘর বাধার সব স্বপ্ন গুলো তাকে বলে দিতে ইচ্ছে করছিলো। তাকে উজার করে ভালবাসতে ইচ্ছে করছিলো।
রাত তখন প্রায় আটটা আমি তার কথা মনে করে করে হাসতে ছিলাম। কত কিছুই তাকে নিয়ে ভাপতে ছিলাম। আসলে এই ফিলিংস টার জন্যই হয়তো ভালবাসার এত দাম। মানুষ এত কষ্ট করে তার প্রিয় মানুষের জন্য এত কিছু করে। স্বামী স্ত্রী হয়তো এই রকম অনুভুতির জন্যই সাত পাকে বাদা হয়। তার প্রিয় মানুষ টাকে যেনো সে উজার করে ভালবাসতে পাড়ে। সেদিন বুঝতে পেরেছিলাম। ভালবাসাই এক মহৎ অনুভুতি থাকে যা কখনো বলে বুঝানো সম্ভব না। নিজের যায়গা থেকে অনুভব করে নিতে হয়।
রাত দশটা আমিও আবার অনলাইনে গেলাম । গিয়ে দেখি সে এখনো আসেনি। তার ফোনে কল দিলাম ফোন বন্ধ পেলাম। অপেক্ষা করতে লাগলাম তার জন্য প্রায় ২০ মিনিট পড়ে সে অনলাইনে আসলো। আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে।
বিঃদ্রঃ -প্রথম কমেন্টে একটা পেইজের লিংক দেওয়া থাকবে সবাই পেইজটিকে ফলো করে রাখবেন। সবার আকাশ ওয়েব সাইটে পোস্ট করার সাথে সাথেই গল্প গুলো সেই পেইজে পেয়ে যাবেন।
0 Comments: