Headlines
Loading...

 আমি ভেবে ছিলাম ইতি হয়তো বাড়িতে চলে আসছে।  কিন্তু আমার ভাবনা ছিলো ভুল।  আমি বাড়িতে এসে দেখি সে এখনো বাড়িতে আসেনি।  আমার খেলার সাথী কে আমি খুব মিস করতে লাগলাম। একা একা ভালোও লাকছিলো না।  এই ভাবেই কাটতে লাগলো দিনগুলো।  কখনো একা তো কখনো খেলার সাথীদের সাথে।  এরি মাঝে আমিও অনেক বড় হয়ে গেলাম।  সব কিছু বুঝতে শিখতে লাগলাম।  আমি এখন ক্লাস ফাইবে পড়ি।  পড়াশোনার খুব চাপ।  আমি ইতি নামের মেয়ে কে ভুলেই গিয়েছি প্রায়। তার সাথে থাকা সৃত্মী গুলো মাঝে মাঝে বন্ধু দের সাথে গল্প করি।  তা ছাড়া আর কোনো ভাবে তাকে মনেই পড়ে না।  আমার এখন অনেক বন্ধু বান্ধব হলো।  আমিও বড় হতে লাগলাম।  খেলার সময় বন্ধুদের সাথে খেলি।  আড্ডা দেওয়ার সময় আড্ডা দেই।  টিভি দেখার সময় টিভি দেখি।  গল্পের সময় গল্প করি পড়ার সময় পড়াশোনা করি।  এই ভাবেই আমি আমার দিন গুলো কাটাতে লাগলাম।  তবে তখন অনেক কিছুই বুঝতে শিখে গেছি।  ভালোবাসা,  ভালোবাসার মানুষকে বিয়ে করে।  বউ সব কিছুই প্রায় আমার আয়ত্তে চলে এসেছে।  বাকি ছিলো মেয়ে পটানো।  আমি কখনোই কাউকে প্রপোজ করতে পাড়িনি।  বা কিভাবে প্রপোজ করতে হবে তাও জানি না।  তবে প্রেম সম্পর্কে আমার তখন খুব ভালো ধারণা হয়ে গেছিলো।  সবি বুঝতাম কিন্তু করার সাহস হয়ে উঠতো না৷  আমি আস্তে আস্তে বড় ও হতে থাকলাম  আমার সমাপনী পরিক্ষাও চলে আসলো।  আমি পরিক্ষার জন্য প্রস্তুতিনিচ্ছি তখন সব আজে বাজে চিন্তা বাধ দিয়ে মন দিয়ে পড়াশোনা করতে থাকলাম।  আমার পরিক্ষা ও শেষ হলো।  আমি আবার চলে গেলাম আমার নানু বাড়িতে বেড়াতে।  অহহ হ্যাঁ  ইতি দের বাড়িতে আমি এখনো মাঝে মাঝে যেতাম।  তার কাকা কাকিরা এইখানেই থাকতো তাদের বাড়িতে।  আমি মাঝে মাঝে জিজ্ঞাস করতাম ইতি তারা কবে আসবে নাকি আসবে না এইগুলো।  তারা ও আমাকে বলতো আসবে কিছু দিন পড়ে আসবে কিছু দিন পড়ে।  আমি আমার নানা বাড়িতে সেই আগের মত দিন কাটা তে লাগলাম খেলাধুলা,৷ আড্ডা,  মাস্তি,  সব কিছুতেই বর পুর হয়ে গেলো।  সব কিছুর অবসান  ঘটিয়ে আমি আমার বাড়িতে চলে আসলাম।  বাড়িতে আসার পরের দিন এই আমাদের রেজাল্ট হয় আমি খুব ভালো রেজাল্ট করি।  গোল্ডেন পাই।  সবাই আমাকে নিয়ে মহাখুশি।  তার ঠিক ২ দিন পর আমি আবার পরবর্তী ক্লাসে ভর্তির জন্য হাই ইস্কুলে যায়।  ভর্তি হয়ে বাড়িতে আসি তার ২ দিন পর অনেক দিনের চেনা চেনা তবু অচেনা একটা মহিলাকে দেখতে পেলাম ইতিদের বাড়িতে।  আমি তখন ইস্কুল থেকে আসতে ছিলাম।  আমি আর তেমন কিছু খেয়াল করিনি।  রাতে হঠাৎ করে সেই মহিলা টিই আমাদের বাড়িতে আসেন।  আমি টেবিলে বসে বসে তখন বই গুলো উলট পালট করে দেখতেছিলাম।   আমাদের বাড়িতে এসে আমার আম্মুর সাথে ভালো মন্ধ জিজ্ঞাস করার পড়ে মহিলাটি বলতে থাকলো আকাশ কোথায় আকাশ কোথায়।  আমি অবাক হয়ে গেলাম।  আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকাল। 

0 Comments: