Headlines
Loading...
ছোট বেলাই বিয়ে করা বউ যখন সত্যি সত্যি হয়।

ছোট বেলাই বিয়ে করা বউ যখন সত্যি সত্যি হয়।

 রিমা।  যার সাথে আমার ছোট বেলাটা অনেক আনন্দে হাসিতে খুশিতে কাটতো।  আমাদের বাড়ির থেকে প্রায় একশত গজ দুরে তাদের বাড়িটা।  আমি যখন আস্তে আস্তে বড় হতে থাকি ঠিক সেই সময়ে রিমাও আমার সাথে বড় হতে থাকে।  যদিও রিমা আমার থেকে এক বছরের ছোট।  আমার বয়স তখন ছয় বছর।  মাত্র ইস্কুলে যায় আর রিমার এখনো বয়স হয়নি ইস্কুলে যাওয়ার তাই সে বাড়িতেই থাকে।  আমি সকালে উঠে ইস্কুলে যায় আসি আস্তে আস্তে বড় হতে থাকি।  আমি যখন ক্লাস টুয়ে পড়ি তখন সে ক্লাস অয়ানে পড়ে আমরা তখন প্রতিদিন সকালে ইস্কুলে যাই আসি।  বাড়িতে এসে নানা রকমের খেলা খেলি ।  কখনো পুতুল খেলা কখনো বা দৌড় এইভাবেই চলতে থাকতো।  তবে সব থেকে বেশি খেলা হতো জামাই বউয়ের খেলা।  আমি তার জামাই হতাম সে আমার বউ হতো।  তখন হয়তো বুঝতামেই না যে জামাই বউ মানে কি তাও সবার সাথে মিসে মিসে আমরাও খেলতাম।  এইভাবেই আমাদের দিন গুলো কাটাতে থাকি আমিও বড় হতে থাকি আসতে আস্তে বুঝতে শিখেছি কোনটা ভাল কোনটা খারাপ কি করলে ভাল হবে কি করলে খারাপ হবে এইগুলা শিখতে শিখতেই বড় হতে থাকলাম।  আস্তে আস্তে আমাদের দুরত্ত্ব বাড়তে থাকলো।  আমিও নতুন নতুম বন্ধু দের সাথে মিসতে থাকি সেও আমার মতো মিসতে থাকে একটা সময় সে তার রাস্তায় আমি আমার রাস্তায় আমাদের কখনো জগরা হয়নি কখনো আমি তার সাথে খারাপ ব্যবহার করিনি সেও আমার সাথে করেনি।  আমিও ইস্কুল কলেজ শেষ করলাম সেও কলেজে পড়ে এইটুকুই জানি।  আমি লেখা পড়া শেষ করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছি।  শেষ পর্যন্ত আমার একটা সরকারি চাকরি হয়েই গেলো।  চাকরি টা পাওয়ার একবছর পর আমার ফেমিলি থেকে আমাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়।  একটা সময় আমিও রাজি হয়ে যায় বিয়ের জন্য।  আমি কখনো রিলেশন করিনি।  তাই আর তেমন কোনো চাপ নিলাম না বিয়ের জন্য।  বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলাম বাড়িতে জানানোর পর শুধু ছুটি নিতে বলে ছিলো।  আমিও ছুটি নিলাম মা বলেছিলো মেয়ে নাকি অনেক সুন্দর তাই আর ছবি বা পরিচয় জানা হয়নি।  বিয়ের দিন তেমন কোনো আয়োজন ও হয়নি।  হুটহাট করে বিয়ে করিয়ে দিলো।  বাসর গড়ে ডুকতেই এসে সালাম করলো।  আমি উদ্দার কাজ করতে গিয়ে যেনো হুচুট খেয়ে গেলাম।  গুমটা খুলে দেখি যাকে ছোট বেলাই শত শত বার বিয়ে করেছি সেই রিমাই আমার বউ। শুনে ছিলা বাসর ঘরে নাকি মেয়েরা অনেক লজ্জা পায়।  সেদিন আমি লজ্জায় মুখ ডেকে রাখি।  কিছুক্ষণ পরেই আমার কান দরে রিমা বলে উঠলো ছোটবেলাই বিয়ে করেছেন এখনো কি সময় হয়নি বউ বাড়িতে আনার।  আমি লজ্জা মাখা মুখ নিয়ে একটা মুচকি হাসি দিলাম।  সেই থেকেই সংসার শুরু হলো আমাদের দেখতে দেখতে আজ প্রায় ৬ বছর কেটে গেল প্রিয় বন্ধুর চেয়েও ভাল সম্পর্ক হয়ে উঠেছে।  অনেক ভালবেসে ফেলেছি।  খুব ভালবাসি তাকে।  আমাদের জন্য দোয়া করবেন আজ আমাদের ষষ্ঠতম বিবাহ বার্ষিকী।           

সমাপ্ত

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।  এরকম গল্প কেমন লাগে জানাবেন।  তাহলে এরকম গল্পই লিখবো।  সামিনে আসতেছে ভালবাসার গল্প ছোটবেলার বউ আমার বন্ধু                               

0 Comments: